বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের নাম জড়িয়ে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ এক্স অ্যাকাউন্টে স্ট্যাটাস দেওয়ার প্রতিবাদে আজ ১ ফেব্রুয়ারি (রবিবার) বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকাল ৪টায় মিরপুর-১৫ আসনের সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি মিরপুর-১৩, ওয়ার্ড নম্বর-০৪-এর পূর্ব বাইশটেকি এলাকার মিনা বাজারের সামনে থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক বিজ্ঞপ্তিতে জানান, ডা. শফিকুর রহমানের সম্মান ক্ষুণ্ন ও নারীদের অবমাননার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে যে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়া হয়েছে, তার প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি। বিক্ষোভ মিছিলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে বলেও জানান তিনি।