Image description

বাংলাদেশে ভারত অযাচিত হস্তক্ষেপ করলে সেভেন সিস্টার্স এক থাকবে না,বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ এর মুখপাত্র আবু হানিফ।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার সময় সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। 

আবু হানিফ তার পোস্টে বলেন, ভারতের পশ্চিমবঙ্গের কয়েকজন নেতা বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহণমন্ত্রী অর্জুন সিং।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তো প্রায়ই বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক কথা বলেন। তাছাড়া আরও কয়েকজন নেতা বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। ৫ই আগষ্ট খুনি হাসিনার পতন ভারত কোন ভাবেই মানতে পারছে না,সেই কষ্ট থেকে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এসব বক্তব্য রাজনৈতিক ঔদ্ধত্যেরই বহিঃপ্রকাশ। তাঁদের উদ্দেশে বলতে চাই, বাংলাদেশ এখন আর ভারতের মদদপুষ্ট আওয়ামী লীগের শাসনাধীন নয়। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পাশাপাশি বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্য ও রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

পোস্টে তিনি আরও বলেন, মনে রাখতে হবে, বাংলাদেশ ১৯৭১ সালে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে হুমকি দেওয়ার অধিকার কারও নেই।

পোস্টের শেষের অংশে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কিংবা আগ্রাসনের হুমকি বাংলাদেশের জনগণ কখনোই মেনে নিবে না। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্য বা সেভেন সিস্টার্সের ভূরাজনৈতিক গুরুত্ব ভারতীয় রাজনীতিবিদদের অজানা নয়। এসব রাজ্য স্বাধীনতার জন্য বিভিন্ন সময় আন্দোলন করেছে।বাংলাদেশে ভারত অযাচিত হস্তক্ষেপ করলে,সেভেন সিস্টার্স এক থাকবে না। বাংলাদেশ কোনো দেশের ভূখণ্ডে হস্তক্ষেপ করতে চায় না, কিন্তু নিজের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড়ও দেবে না। ভারতের রাজনৈতিক নেতাদের বুঝতে হবে, বাংলাদেশকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করার দিন শেষ।