এবি যোবাযের
মানুষ খু'ন করছে, থানা জ্বালিয়ে দিয়েছে, এমপির ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়েছে, রাস্তাঘাট অবরোধ করছে, পুলিশ সদস্যদের ওপর হা'মলা করছে, আজকে দেখলাম জীবন বাঁচাতে থানা ছেড়ে চলে যাচ্ছে পুলিশেরা!
কিন্তু কোনো মিডিয়ায় কোথাও তান্ডব, জ'ঙ্গিপনা, স'ন্ত্রাসী কার্যক্রম, ইভেন মব শব্দটা পর্যন্ত উল্লেখ নাই। লীগের জ'ঙ্গিরা ফেসবুকে লাইভ করে হা'মলা করে। অথচ মিডিয়া বলে দুর্বৃত্ত! আওয়ামী লীগ নামটা নিতেও এদের আপত্তি!
অথচ দ্যাখেন জুলাইয়ের পরে যেখানেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে কেউ আওয়াজ তুলেছে মিডিয়া তাকে মব বলে ফ্রেমিং করেছে! হেফাজতে ইসলামের আন্দোলনকে প্রথম আলো বলেছে হেফাজতের তান্ডব! বিএনপি জামায়াতের আন্দোলনকে বলেছে বিএনপি-জামায়াতের অরাজকতা!
আজকে আরা আওয়ামী লীগের মবকে মব বলতে পারে না। স'ন্ত্রাসকে স'ন্ত্রাস বলতে রাজি না। জ'ঙ্গিপনাকে জ'ঙ্গিপনা বলতে প্রস্তুত না। দুইদিন পরে হয়তো শিরোনাম করবে আওয়ামী লীগের প্রতিরোধ উল্লেখ করে! বিএনপি সেই সুযোগই দিয়ে যাচ্ছে!