Image description

জুলাই গণঅভ্যুত্থানে মিরপুরে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি ইলিয়াস মোল্লাসহ ১৯ জনের বিরুদ্ধে বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

 

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই অভিযোগ দাখিল করা হয়।

 

প্রসিকিউশন সূত্র জানায়, দীর্ঘ তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। এরপর যাচাই-বাছাই শেষে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। শীঘ্রই বিষয়ে শুনানি করা হবে বলেও জানানো হয়।