Image description

ঠাকুরগাঁও সদর, ভুল্লী ও রুহিয়া উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী রাষ্ট্রপতির ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতা কর্মীরাও।

মনোনয়ন দাখিল শেষে মির্জা ফয়সল আমীন বলেন, আমরা সবার জন্য আবাস যোগ্য ঠাকুরগাঁও গরেতুলতে চাই। এবং আমার সপ্ন ঠাকুরগাঁওয়ে বাকি উন্নয়নের আধুরা কাজ গুলো শেষ করবো। এবং সব সময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবো। এসময় তিনি আরোও উন্নয়নের আশ্বাস দেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় আসনটি শূন্য হয়। এ কারণে ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৯ অক্টোবর। এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে মহিলা ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন। পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।