Image description

১২ বছর আগের একটি ফেসবুক আইডির পোস্টের স্ক্রিনশট নিয়ে ইসলামী ছাত্রশিবির গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১টা ৪৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ অভিযোগ করেন তিনি। স্ট্যাটাসের সঙ্গে কয়েকটি স্ক্রিনশটও যুক্ত করেন হামিম।

হামিমের প্রকাশ করা স্ক্রিনশটগুলোতে বিএনপি ও দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন বক্তব্য দেখা যায়। এর আগে একই ফেসবুক আইডির কয়েকটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেসব পোস্টে একসময় ইসলামী ছাত্রশিবিরের পক্ষে একসময় লিখতেন হামিম।

নিজের অবস্থান ব্যাখ্যা করে দেওয়া স্ট্যাটাসে হামিম লেখেন, ‘ক্লাস ৮, তাও ২০১৪ সাল। আজ থেকে ১২ বছর আগের আইডি। সেটা নিয়ে গুজবকর্মে নেমেছে সাবেক ছাত্রলীগ ওরফে ইসলামী ছাত্রশিবির।’

তিনি আরও লেখেন, ‘একটি পোস্ট, সেখানে তৎকালীন সময়ের ছাত্রদলের সেক্রেটারিকে ট্যাগ দেওয়া। সেটি নিয়েও অপপ্রচার করার চেষ্টা করছে। আমার আপন ছোটবোনের সঙ্গে দেওয়া ছবিতে আজেবাজে কমেন্ট করছে।’

পরে আপলোড করা স্ক্রিনশটের প্রসঙ্গ টেনে ইংরেজিতে ‘CRY More’ লেখেন হামিম। স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, ‘যখন আমরা প্রকাশ্যে এসব বলি, তোমরা তখন লীগের মিছিলে স্লোগান দিতে।’

https://www.facebook.com/hamimdu1/posts/2300226137499074?ref=embed_post