Image description

বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘সর্বজন শ্রদ্ধেয়’ ও ‘সজ্জন’ রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (১৯ আগস্ট) মধ্যরাতে মির্জা ফখরুলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া একটি আবেগঘন পোস্টের পর সেখানে মন্তব্য করেন সারজিস।

সারজিস লিখেছেন—

সম্মানিত মহাসচিব,

বাংলাদেশের রাজনীতিতে আপনি সর্বজন শ্রদ্ধেয়, সজ্জন একজন রাজনীতিবিদ। দল-মত নির্বিশেষে আপনি মানুষের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব।

ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াইয়ে আপনার সংগ্রাম, ত্যাগ আমাদের অনুপ্রাণিত করেছে, দৃষ্টান্ত স্থাপন করেছে।


মহান সৃষ্টিকর্তা আপনাকে সম্মানিত করেছেন। আপনার এই নতুন পথচলা ভালোর জন্য হোক, ইনসাফ প্রতিষ্ঠার জন্য হোক, বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য হোক।

আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা।এর আগে বুধবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিদায়ী বার্তা দেন মির্জা ফখরুল। সেখানে তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে লেখেন, ‘আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে বিদায় নিচ্ছি। ’

ওই পোস্টের শেষে তিনি লেখেন, ‘আপনাদের বিশ্বস্ত—মির্জা ফখরুল ইসলাম আলমগীর।