Image description

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরীর ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর একটি মিলনায়তনে এই কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

 

এতে সদস্যদের প্রত্যক্ষ সর্বাধিক ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কুমিল্লা মহনগরীর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন অফিস সম্পাদক ডা. কাজী আকিব আব্দুল্লাহ। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।

এর আগে অবশিষ্ট সময়ের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

 

প্রধান অতিথি সিবগাতুল্লাহ বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেধাবীদের সংগঠন। এই সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনের সংবিধান অনুযায়ী কমিটি গঠন করে আসছে। আজকে কুমিল্লা মহানগীর সদস্যদের প্রত্যক্ষ ভোটে সর্বাধিক ভোট পেয়ে নাজমুল হাসান পঞ্চায়েত কুমিল্লা মহানগরীর বাকি সময়ের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সদস্যদের পরামর্শের ভিত্তিতে ডা. কাজী আকিব আব্দুল্লাহ সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছেন।’

তিনি বলেন, ‍ ‘আমি মনে করি নতুন এই নেতৃত্ব আগামী দিনে কুমিল্লা মহানগরীতে ছাত্রশিবিরকে আরো শক্তিশালী হিসেবে গড়ে তুলবে।

 
’ পরে নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারীকে সভাপতিকে শপথবাক্য পাঠ করান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। সদস্য সমাবেশ পরিচলনা করেন কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আবদুল মোহাইমেন।