বিএনপির সালাহউদ্দিন আহমদ সংসদে যেইটা কালকে বলছেন, এইটাই মূলত সত্যি কথা। ৩১ দফার বাইরে কোন সংস্কারেই বিএনপি আসলে রাজি ছিল না। চাপে পইড়া, ইলেকশান যাতে কেউ আটকায়ে না দেয় - এই ভয়ে যতটুকু না মানলেই না, ততটুকু বাধ্য হইয়া মানছে। ৩১ দফারও সব কিছু বিএনপি আসলেই করবে কি না, সেইটাও আমরা দেখতে পাব সামনের দিনে।
বিএনপির এই পজিশানে সমস্যা কি?
বিএনপির এই পজিশানে আসলে কোন সমস্যা নাই। বিএনপি বলতেছে, আমরা তোমাদের সংস্কার মানি না, আমরা তোমাদের প্রেসক্রিপশনে সংস্কার করব না।
তোমরা যদি মনে কর সংস্কার এতই গুরুত্বপূর্ণ, তাইলে একটা নির্বাচন জিতে আইসা তারপর সংস্কার কইরা দেখাও।
ফেয়ার এনাফ পয়েন্ট। বিএনপি তো ইলেকশন জিতেই আসছে।
সমস্যা হইল শুধুমাত্র তাদের, যারা সংস্কারের আশায় গণভোটে হ্যাঁ ভোট দিছে, আবার বিএনপিকেও ভোট দিছে। এই লোকদের গণভোটে 'হ্যাঁ' ভোট দেয়াকে বিএনপি বুড়ো আঙুল দেখাইল আর কি!
এখন এই লোকেরা যদি বিএনপির এই আচরণে অপমানিত বোধ করে, তাহলে পরের সকল নির্বাচনে তারা বুড়ো আঙুলের ছাপ আবার ধানের শীষে দেওয়ার আগে তিনবার চিন্তা করবে।
একটা নির্বাচনে গো-হারা না হারলে বিএনপি কোনদিন বুঝবে না, কেন এই দেশটার সিস্টেম বদলানো দরকার; কেন ২০২৬ এ এসে ১৯৯০ এর রাজনীতি করা আত্মঘাতী।