বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হতে যাচ্ছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তার।
নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় উল্লেখ করেছেন, ২৫ হাজার টাকার ইলেকট্রনিক পন্য ও ৯৭ হাজার টাকার আসবাবপত্র রয়েছে তার। এছাড়া যৌথ মালিকানায় ১২ শতাংশ জমি রয়েছে, যার মধ্যে ৬ শতাংশ জমির মালিক তিনি।
হলফনামায়, মানুসরা নিজের পেশা হিসেবে ছাত্র উল্লেখ করেছেন। তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন স্নাতক। তবে বার্ষিক আয় ও আয়ের উৎসের ঘর খালি রেখেছেন তিনি। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরে ২ লক্ষ টাকার সম্পদ দেখিয়েছেন তিনি।
হলফনামা অনুযায়ী, মানুসরার নামে ২০২০ সালে শাহবাগ থানায় ১ টি মামলা ছিলো, যা ২০২৫ সালে নিষ্পতি হয়েছে।