Image description

কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, আন্দোলন হলে সামাল দেওয়ার সক্ষমতা আপনার সরকারের নেই। আপনার মন্ত্রীদের নেই। এ কথাগুলো চিন্তভাবনা করেন, অভিজ্ঞদের পরামর্শ নেন। ভয়ে বসে থাকবেন না, অহংকারে নিয়ে থাকবেন না। যারা কান কথা বলে ও তেল মারে তাদের থেকে দূরে থাকুন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা অপানাকে সারাক্ষণ ঘিরে রেখেছে, তাদের সব পরামর্শ শুনবেন না। এ বেষ্টনি থেকে রেব হন। বিভিন্ন সমস্যা নিয়ে বিরোধীদলের নেতাদের সঙ্গে বসেন, কিভাবে সমাধান করবেন পরামর্শ নেন। দুই-তিন দিনের মধ্যে গণভোট সংস্কারের রায় বাস্তবায়ন করেন। তা না হলে সারা দেশে বিক্ষোভ মিছিল হবে। ঢাকাতে বিক্ষোভ মিছিল হলে হয়তো সামলাতে পারবেন, ৬৪ জেলায় হলে সামলাতে পারবেন না।

অলি আহমদ বলেন, চাঁদাবাজি করলে আপনার লোকদের জেলে ঢোকান, সাজা দেন। জনগণকে দেখান আপনি জিয়া সাহেবের ছেলে। বেগম জিয়ার ছেলে। কিভাবে দেশ শাসন করতে হয় আপনি জানেন, না হলে পরামর্শ নেন।