Image description

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের আসনের বিপরীত দিকের উঁচু দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যেবার আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশেই এই ক্যালিগ্রাফি বসানো হয়েছে।

তারেক রহমান এর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের পর জাতীয় সংসদ ভবন এর কিছু অংশ সংস্কার করা হয়। এ সময় অধিবেশন কক্ষে কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

তার ভাষ্য অনুযায়ী, নির্দেশনা পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অধিবেশন কক্ষে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’—এই পবিত্র কালেমার আরবি ক্যালিগ্রাফি স্পিকারের চেয়ারের উপরের দেয়ালে স্থাপন করে।

এদিকে বুধবার (১১ মার্চ) প্রথমবারের মতো সংসদ সচিবালয়ে নিজের দাপ্তরিক কক্ষে কাজ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী সাধারণত সংসদ ভবন থেকেই তার দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন। মঙ্গলবার সকালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদীয় দলের বৈঠকেও অংশ নেন। ওই বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শীর্ষনিউজ