Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উদ্যোগে আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে (এমপি) আমন্ত্রণ জানানো হয়েছে। 

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনে দলের পক্ষ থেকে আমন্ত্রণপত্র নিয়ে যান। নিজ হাতে আমন্ত্রণপত্র গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা  মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন। 

এর আগে সকালে সচিবালয়ে গিয়ে দলের সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে ইফতারের দাওয়াত প্রদান করেন। 

আরটিএনএন