জুলাই হত্যাকাণ্ডের মামলাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
উল্লেখ্য, গতকাল সোমবার প্রজ্ঞাপন জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিনুল ইসলামকে নিয়োগ দেয়া হয়। নিয়োগ পাওয়ার পর গতকালই চিফ প্রসিকিউটরের দায়িত্ব নিয়েছেন তিনি।