Image description

একসঙ্গে একাধিক ঘুমের ট্যাবলেট খেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনার পর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে বিকেলে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন তিনি। বর্তমানে তার অবস্থা শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার আক্কাস আলী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরছেন মেঘমল্লার বসু।

এদিকে, মেঘমল্লার বসুর ভাই পরিচয়ে তার সঙ্গে থাকা এক যুবক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, তিনি একসঙ্গে একাধিক ঘুমের ট্যাবলেট খেয়েছে। কিন্তু প্রাথমিকভাবে কী কারণে তিনি খেয়ে আত্মহত্যা করতে চেয়েছে তা জানতে পারেনি। চিকিৎসকের পরামর্শে তিনি এখন বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানান।