Image description

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারা নিয়ে বড় খবর দিলেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ সালাহউদ্দিন। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে সরাসরি মিথ্যুক বলেছেন তিনি।

 

 

সালাউদ্দিন বলেন, উনি এতো (আসিফ নজরুল) মিথ্যা কথা বলেছে, শিক্ষক মানুষ তো কম মিথ্যা বলে। আমি ছেলেদের (দলকে) কীভাবে মুখ দেখাব। উনি এভাবে মিথ্যা বলবে এটা মানতে পারছি না।

 

 

 

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করে সালাউদ্দিন বলেন, ‘উনি খাড়ার ওপর এরকম মিথ্যা কথা বলবে আমি আসলে ভাবতেও পারছি না। আমি কিভাবে আসলে ছেলেদের সামনে মুখ দেখাবো। উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবে আমরা আসলে এটা মানতে পারতেছি না।’

 

 

 

এসময় তিনি আরও যোগ করেন, ‘আমিতো জানি আমার দুইটা খেলোয়াড় কোমাতে চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে কোথায় যেন হারায় গেছিল তারা। আমরা তাদের (অদম্য কাপ) টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি ওইটাই বেশি। এটা সবচেয়ে বড় সাফল্য আমার জীবনে। একটা দলকে আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিয়েছেন।’

 

 

 

এর আগে গত ১০ ফেব্রুয়ারি গণমাধ্যমের মুখোমুখি হয়ে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, ‘কোনো রিগ্রেটের প্রশ্নই আসে না। আমাদের কী সিদ্ধান্ত, সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়েরা। তারা নিজেরা স্যাক্রিফাইস করেছে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য। মানুষের মর্যাদা রক্ষার জন্য ভূমিকা রেখেছে।’