ভারতের চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরাম স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ড-কানাডা ম্যাচে টসের সময় হাজির ড্যারিল মিচেল।
অনেকেই হয়তো তখন ভেবেছিলেন, অধিনায়ক মিচেল স্যান্টনারের পরিবর্তে ভুলে অন্য কাউকে পাঠিয়ে দেয়নি তো নিউজিল্যান্ড! কিন্তু বাস্তবতা হলো মিচেলকে ভারপ্রাপ্ত অধিনায়ক বানিয়ে পাঠাতে বাধ্য হয়েছে কিউইরা।
কেন? কাল রাতে চেন্নাইয়ের হোটেলে বার্গার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন অধিনায়ক স্যান্টনার। খাদ্যে বিষক্রিয়াজনিত কারণেই আজ তিনি খেলতে পারেননি।
টসের পর নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক মিচেল বলেন, ‘গত রাতে সে একটা বার্গার খেয়েছে, যেটা স্বাস্থ্যকর ছিল না। আশা করি সে ২৪ ঘণ্টার মধ্যে ঠিক হয়ে যাবে। স্যান্টনারের জায়গায় কোল ম্যাককনকি খেলছে। আর ফার্গুসনের জায়গায় জেমিসন এসেছে।
সন্তান জন্মদানের সময় স্ত্রীর পাশে থাকবেন বলে ছুটি নিয়ে দেশে ফিরেছেন ফার্গুসন। ফলে আজ কানাডার বিপক্ষে খেলতে পারেননি এই ফাস্ট বোলার।
তবে স্যান্টনার ও ফার্গুসনের অভাব একটুও বোধ করেনি দল।
ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্যান্টনারকে নিয়ে মিচেল বলেছেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে ওর উন্নতি হচ্ছে। আশা করি আগামীকালের মধ্যে সে সুস্থ হয়ে উঠবে।’