জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ায় পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বৃহস্পতিবার দেশটিতে রোজা শুরু হচ্ছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশটির ধর্ম মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।
সংবাদমাধ্যম জাকার্তা গ্লোবালের মতে, ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় দেশের ৯৬টি স্থানে চাঁদ দেখার কার্যক্রম পরিচালনা করেছে এবং বিএমকেজি ৩৭টি পর্যবেক্ষ পয়েন্টে পর্যবেক্ষণ দল অংশ নেয়। তবে দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। বিদায় আগামী বৃহস্পতিবার রোজা শুরু হতে যাচ্ছে।