Image description
আসসালামু আলাইকুম।
আমি দাঁড়িপাল্লার পোলিং এজেন্ট হওয়ায় যে হুমকির সম্মুখীন হয়েছিলাম তার নিরাপত্তার জন্য মরিয়া হয়ে উঠেছিলাম এখন সেই চাওয়াটাই আমার নিরাপত্তাকে আরো বিঘ্নিত করলো!!
আমার সত্যটাকে অপরাজনীতি দিয়ে মিথ্যা প্রমাণ করা হলো!
কোন দলকে ছোট করা বা অপপ্রচার করা আমার কোনো উদ্দেশ্য ছিলো না, আমি শুধু আমার পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে স্থানীয় জামাত নেতা এবং নিজ ক্যাম্পাসের ভাইয়া -আপুদের বিষয় টা অবগত করি।উনারা আমাকে আশ্বস্ত করেন!
 
পরবর্তীতে ডেইলি ক্যাম্পাসের এক ভাই কল দিয়ে বিষয় টা জানতে চাইলে আমি সম্পূর্ণ ঘটনা খুলে বলি। নিউজ টা নিয়ে অনেকের অনেক মন্তব্য হয়েছে ঘটনা টা মিথ্যা নাকি সত্য।
একপর্যায়ে রাবি ছাত্র দলের আবির ভাই এবং ছাত্র দলের নেত্রী এশা (আমার বান্ধবী) আমাকে নক দেন বিষয় টা জানার জন্য।
 
আমি আমার বান্ধবী কে বিশ্বাস করে এবং অনেক আশা নিয়ে সব কিছু খুলে বলি তিনি আমাকে নিরাপত্তা দিবেন বলে আশ্বস্ত করলেন, পরিবারসহ বাড়িতে ফিরতে বললেন। এর মধ্যে আমার বান্ধবী /ছাত্র দলের ঐ ভাই আমাদের গ্রামে কিছু লোক পাঠায়। উনারা আমাদের বাড়িতে গিয়ে আমার চাচার সাথে কথা বলেন, আমার চাচা একজন দিনমজুর নিরীহ মানুষ, তাকে বলা হয় আমরা নব নির্বাচিত বিএনপি এমপি সাহেবের লোক। তারপর ক্যামেরা ওপেন করে তাকে জেরা করা হয় যা ইতোমধ্যে অনেকেই দেখেছেন। ভিডিওতে আমার চাচা এসব অস্বীকার করে বললেন ভাতিজির সাথে কথাই হয় না, অথচ চাচার ঘরের সাথে আমাদের ঘর! চাচা পরবর্তীতে তার ও আমার নিরাপত্তার কথা চিন্তা করেই সত্যি টা গোপন করেছেন! চাচা সবই জানেন।
আমি বলেছিলাম আমার বাড়ির সামনে রাস্তায় বোম /ককটেল (বিকট শব্দ হওয়ায় অনুমান ) ফুটায় এবং আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং হুমকি দেয় যার দরুন আমি পরদিন ভোরেই পরিবার সহ নানি বাড়ি চলে যাই।
 
অথচ উনারা আমার চাচাকে কি সব প্রশ্ন করলো এবং নিজেরাই উত্তর করে নিলো তা আশা করি সবাই বুঝবেন।
আমার বান্ধবী ছাত্রদলের নেত্রী আন্তরিকতার সাথে চাইলেই সঠিক তদন্তের মাধ্যমে বিষয় টা সমাধান করে দিতে পারতেন।
আমি বলেছিলাম যারা হুমকি দিয়েছন তারা আগে আওয়ামী লীগ করতো এখন বিএনপি করে, নিজেদের বিএনপি বলেই পরিচয় দেয়। বিএনপির বিজয় মিছিল নিয়ে আমাদের গ্রামে ৩ টা বাড়িতে তারা এমন হুমকি দেয় এবং ঐ সকল বাড়ির সামনে ককটেল/বোম (বিকট শব্দ অনুমান করে) ফাঠায়, দাঁড়িপাল্লার দুই পোলিং এজেন্ট কে(আমি সহ) অকথ্য ভাষায় গালাগালি করে। যে সব ভাষা গালাগালি করেছে তা প্রকাশ করার মত নয়!
 
আরো যে সকল বাড়িতে তারা সন্ত্রাসী কায়দায় হুমকি দিয়েছে সঠিক তদন্ত করলে সত্য টা উদঘাটন হবে। এই যে আমাদেরকে হুমকি দিল, ছাত্র দলের কাছে কি এটা স্বাভাবিক? দাঁড়িপাল্লার এজেন্ট ছিলাম বলে আমাকে হুমকি দিয়েছে এতে আর এমন কী? হামলা তো হয়নি বিষয়টা কি এমন?
আমার কোনো ক্ষতি করলে তারপর উনারা বিশ্বাস করতেন?
 
আমার সাথে উনারা কথা বলেছেন আমাকে নিরাপত্তা দিতে নাকি বিএনপিকে দায়মুক্ত করতে?
আমি তো আমার কথায় বলেছি যে ওরা আগে আওয়ামী লীগ ছিল, নকশালপন্থী ছিল কিন্তু পরে বিএনপিতে যোগ দেয়। বিএনপির নির্বাচনে প্রচার প্রচারণা থেকে শুরু করে এক্টিভলি কাজ করে। এরপর তারা বিজয়ী হলে বিজয় মিছিল নিয়ে আমার বাড়ির সামনে এসে আমাকে হুমকি দিয়ে যায়, আমার নাম ধরে অকথ্য ভাষায় গালাগালি করে। সবকিছুই আমি ছাত্র দলের ভাই ও আমার বান্ধবীকে ডিটেইল বলেছি।
 
এখন ফেসবুকে তাদের বক্তব্য দেখছি তারা আমাকেই মিথ্যা প্রমাণ করছে, আমি নাকি বিএনপিকে হেয় করার জন্য এমনটা করেছি। আবির ভাই ফোনেও আমাকে বলে যে আপনি দলকে খারাপ করার জন্য এমনটা করে থাকলে থেমে যান!!
আমি এটা শুনেও অবাক হইছিলাম, যেখানে আমি ও আমার পরিবারের নিরাপত্তা জড়িত সেখানে আমি মিথ্যাচার কেনো করবো? ভাই আরো বললেন, 'এত কিছু হয়ে গেছে আপনি জিডি করেননি, মামলা করেননি কেন? মামলা করেন আমরা সব খরচ দিব।'
আমি তো শুধু নিরাপত্তাই চাইছিলাম, এখনো আমি আমার ফ্যামিলিসহ বাইরে আছি। এসব কিছুই উনারা উনাদের বক্তব্যে বললেন না। বরং ভিডিও করে আমার চাচাকে ভিডিওতে এনে আরো বিপদে ফেললেন।
 
আমাকে মিথ্যা প্রমাণ করবেন না, আমি নিজে ভিক্টিম, রাজনীতির এত মারপ্যাঁচ বুঝিনা, আমি কোনো মিথ্যা বলিনি, বরং আপনাদের দলের সংশোধন জরুরি। যারা আমাকে হুমকি দিয়েছে আমি তাদের নামসহ বলেছি।পারলে তৃণমূলের নেতা কর্মী সমর্থকদের এমন সন্ত্রাসী আচরণের সংশোধন করেন। না হলে আপনারাই ডুববেন, আপনাদের দলই ডুববে।
আমি এখন আমার নিরাপত্তাটুকু চেয়েছি। আমার পরিবারের নিরাপত্তা চেয়েছি। নিরাপত্তা চাওয়াটাই কি আমার অপরাধ?
 
নাম: মোছা. লাবনী খাতুন
ডিপার্টমেন্ট : গ্রাফিক ডিজাইন
সেশন:২০২০-২১
রাজশাহী বিশ্ববিদ্যালয়।