Image description

(১) জামায়াতে ইসলামীর আমির ঘোষণা দিয়ে বলেছিলেন, ‘আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন, তাঁদের কেউ সরকারি প্লট নেবেন না ও বিনা ট্যাক্সের গাড়িতে চলবেন না।’

(২) গণমাধ্যমে প্রকাশিত তথ্য মতে, 'এবারের নির্বাচনে বিএনপির ৮৩ শতাংশ প্রার্থী কোটিপতি, শতকোটি ৭ জন'। অর্থ্যাৎ ধরে নেয়া যায়, বিএনপির প্রায় সকল এমপিরাই হয় কোটিপতি বা তার কাছাকাছি। 

(৩) নির্বাচনী হলফনামা অনুযায়ী, এনসিপির হান্নান মাসউদের সম্পদের পরিমাণ প্রায় ৯৮ লাখ ৪০ হাজার; মানে প্রায় কোটিপতি। নাহিদের সম্পদের পরিমাণ ৩২ লাখ ১৬ হাজার ১২২ টাকা। হাসনাত আব্দুল্লাহর সম্পদের পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।

(৪) এবারের নির্বাচন হয়েছে রাষ্ট্রকাঠামো পরিবর্তনের এবং ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠার- এ কথা বলেই কিন্তু তিনটি দল জনসম্মুখে প্রতিশ্রুতি ও অঙ্গীকার করেছে।

(৫) তাই দেশের গরীব বঞ্চিত জনগোষ্ঠির কষ্টার্জিত সম্পদকে বিবেচনায় রেখে এবারের বিপ্লবোত্তর সংসদে প্রতিনিধিত্বকারী এই তিন দলের এমপিরা সরকারি প্লট ও বিনা ট্যাক্সের গাড়ি নিবেন না এবং প্রচলিত এমপিতন্ত্র ও লুটতন্ত্রের বিদায় দিয়ে নতুন এক রাজনৈতিক সংস্কৃতির সূচনা করবেন- এমনটাই জনমনে প্রবল প্রত্যাশা। নতুন সংসদের যাত্রা হোক পরিবর্তনের অঙ্গীকার দিয়ে।


(লেখকের ফেসবুক হ্যান্ডেল থেকে সংগৃহীত)