Image description

জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আর মাত্র এক দিন বাকি। ফরিদপুর-৪ আসনে ভোটের লড়াই যখন তুঙ্গে ঠিক সেই মুহূর্তে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও পোস্ট করে নিজের জানান দিয়েছেন ফ্যাসিস্ট সময়ের সাবেক এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরী।

তিনি বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে ১০ মিনিট ৭ সেকেন্ডের নিজের একটি ভিডিও বক্তব্য পোস্ট করেন। ভিডিও টি পোস্ট করার পরপরই সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে ভিডিওটি তিনি কবে কোথা থেকে করেছেন সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ৩:৩৯ মিনিটের দিকে shafiqul Islam Azad নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরীর ওই বক্তব্য আপলোড করা হয়। অনেক সাধারণ মানুষ বলছেন ভোটের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার চেষ্টায় তার এই বক্তব্য।

 

ভিডিও বক্তব্যে হাসিনার ভাতিজা পরিচয়দানকারী নিক্সন চৌধুরী বলেন, প্রিয় ভাংগা সদরপুর চরভদ্রাসনবাসী আমি আজ আপনাদের থেকে অনেক দূরে আছি। অবৈধ ইউনুস সরকার আমার নামে ৭২ টি মামলা দিয়ে আপনাদের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছে৷ এই সুযোগে আমার কর্মী সমর্থকদের মিথ্যা মামলা, পুলিশি হয়রানি করে তাদের ভয়ভীতি দেখিয়ে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল তার দলে ভিড়াচ্ছেন৷ আমি দীর্ঘ ১১ বছর এই তিন উপজেলার মানুষের জন্য কাজ করেছি৷ এখন আমার সেই কর্মীদের নিয়ে টানাটানি করছেন।

 

শহিদুল ইসলাম বাবুলের উদ্দেশ্য তিনি আরো বলেন, আপনি আপনার বিএনপির ভোট নিয়ে থাকুন।

 

ভিডিও বার্তাটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পরই তার সমর্থকেরা ভিডিওটি শেয়ার করেন।

 

ভোটের শেষ মুহূর্তে তার দেওয়া ভিডিও বার্তায় রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটারদের মধ্য নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেক সাধারণ ভোটাররা বলছেন, এই সময় ভিডিও বক্তব্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার চেষ্টা করা ঠিক হবে না৷

তবে এই ভিডিও বার্তার ব্যাপারে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।