Image description

বারবার ৫ আগস্টের হুমকি কেন দেওয়া হচ্ছে বলে প্রশ্ন করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ। তিনি বলেন, ৫ই আগস্টের ভয় দেখিয়ে আর লাভ নেই। হাসনাত আব্দুল্লাহ বলছেন যে, প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবার ৫ই আগস্ট নেমে আসবে। ৫ই আগস্ট একটা অভ্যুত্থানের দিন।

 
একটা সুন্দর পরিবর্তনের দিন। এটা কি হুমকি দেওয়ার দিন?

 

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

মোস্তফা ফিরোজ বলেন, যারা এটার রচয়িতা তারা নিজেরাই যদি এইটাকে যেখানে সেখানে ইউজ করে যে, প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবার ৫ই আগস্ট নেমে আসবে। এটার মানেটা কি? ভয় দেখানো? ৫ই আগস্টের ১২টা কারা বাজাইছে? এটার তো অলরেডি ১২টা বেজে গেছে।

 

 

ফিরোজ বলেন, ৫ই আগস্ট আর আসবে না, অন্য আগস্ট আসবে। কারণ ৫ই আগস্টের যে চেতনা, এই চেতনা এখন জামায়াতের গর্ভে বিলীন হয়ে গেছে। মানুষের স্বপ্ন যেটা ছিল এটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। হাসনাত আব্দুল্লাহর দলেরই অনেক নেতা রিভলভ করে চলে আসছে যে, তারা ৫ই আগস্টের চেতনার সাথে নেই।

 

 

ফিরোজ আরো বলেন, ৫ই আগস্টের চেতনা এমন একটা চেতনা ছিল যে চেতনা সংগঠিত করতে তখন জামায়াত-বিএনপি লাগেনি। তারা পেছনে চলে গিয়েছিল। সামনে যারা আসলো তারা নিজেরা এখন পিছনে চলে গেছে। চেতনা থাকল কোথায়? ৫ই আগস্টের পর যেই জুলুম নির্যাতন নেমে আসছে সাধারণ মানুষের ওপরে— লুটপাট, আইনের শাসনের বদলে বেআইনী শাসন, মব, মানবাধিকার যেভাবে লঙ্ঘন হয়েছে, যেভাবে জ্বালাও পোড়াও হয়েছে, এটা কি থাকলো?