Image description

লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে অনুমতিপত্র দাখিল করেছে। তবে সেই অনুমতি পত্রে শেখ হাসিনার ‘জাল স্বাক্ষর’ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের।

শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান তিনি।

৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনকে চিঠি দেয় ম্যাট্রিক্স চেম্বার্স। চিঠিতে শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দিতে (এনআইডি) অনুরোধ করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফের চিঠি দিয়ে অনুরোধের অগ্রগতি জানতে চান ল ফার্মটির আইনজীবী স্টিভেন পাওলস।

পোস্টে রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনার আগের পাসপোর্টে তার স্বাক্ষর ও লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ম্যাট্রিক্স চেম্বার্স কর্তৃক নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পাঠানো চিঠির স্বাক্ষরের মধ্যে কোনো মিল নাই। এখানে ম্যাট্রিক্স চেম্বার্স কর্তৃক স্বাক্ষর জাল করার বিষয়টি স্পষ্ট বোঝা যায়।

 

রাশেদ খাঁনের পোস্ট
রাশেদ খাঁনের পোস্ট

 

ল ফার্মের পাঠানো অনুমতিপত্র ও শেখ হাসিনার পাসপোর্টের ছবি জুড়ে দিয়ে পোস্টে তিনি আরো বলেন, শেখ হাসিনার সাথে সরাসরি ফ্যাসিস্ট আ.লীগের কোনো নেতাও সাক্ষাৎ করতে পারে না। ফ্যাসিস্ট নেত্রীর সাথে সাক্ষাতের কোনো ছবিও কেউ আজ অবধি পোস্ট করে নি। বলা যায়, ফ্যাসিস্ট নেত্রী ভারতে একপ্রকার গৃহবন্দী অবস্থায় রয়েছে। অন্যথায় স্বাভাবিক অবস্থায় থাকলে তিনি নিজে গিয়েই তো এনআইডি ও পাসপোর্টের আবেদন করতে পারেন।

রাশেদ খাঁন বলেন, ভারতের সাথে বাংলাদেশের বন্দী বিনিময় চুক্তি থাকায় কুটনৈতিক রীতিনীতি অনুযায়ী ভরত শেখ হাসিনাকে সেই সুযোগ দিতে পারেন না। অর্থাৎ ভারতে গৃহবন্দী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার একমাত্র পথ বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফেরা। অর্থাৎ পাসপোর্ট ও এনআইডির আবেদনের মাধ্যমে পলিটিক্যাল স্ট্যান্টবাজি করছে এবং এভাবে প্রাসঙ্গিক থাকতে চাচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আ.লীগ।