Image description

নারায়ণগঞ্জের বন্দরে লোকালয়ে দেখা যাওয়া কুমিরটিকে অবশেষে উদ্ধার করেছে বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।

আজ বৃহস্পতিবার বিকালে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের পাতাকাটা এলাকার একটি পুকুর থেকে কুমিরটি উদ্ধার করা হয়।

এর আগে গত সোমবার সকালে স্থানীয় এলাকাবাসী পাতাকাটা এলাকার একটি পুকুরে হঠাৎ কুমিরটিকে ভাসতে দেখেন। এ ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে স্থানীয়রা বিষয়টি বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি তাৎক্ষণিক বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের জানান। খবর পেয়ে বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গত দুদিন ধরে কুমিরটি উদ্ধারের চেষ্টা চালালে বৃহস্পতিবার বিকালে কুমিরটিকে উদ্ধার করেন।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার জানান, দীর্ঘ দুদিনের চেষ্টার পর বৃহস্পতিবার বিকালে অবশেষে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে পাতাকাটা এলাকায় লোকালয়ে আসা কুমিরটিকে উদ্ধার করেন।