পাঁচ ধাপে দেশের মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ধাপে কোন উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে, সে সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে স্বাক্ষর করেছেন নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন।