Image description
প্রধান মন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের মিটিং একটা মেজর রাজনৈতিক টার্নিং পয়েন্ট।
 
জুলাই পরবর্তী রাজনীতি একটা নোংরা পরিস্থিতিতে পড়েছিল, এখানে একাধিক দলের কিছু ভুল সিদ্ধান্তও ছিল।
 
কিন্তু আওয়ামী লীগের অরাজক উত্থান, সারা দেশ ব্যাপি তান্ডব সব ভুল ত্রুটি উপেক্ষা করে আওয়ামী বিরোধী দুই প্রধান শক্তিকে একত্রিত করে ফেলেছে ।
 
হঠাৎ করে বিএনপিতে ঢুকে পরে যারা আওয়ামী লীগের পুনরুত্থান নিয়ে এতোদিন নোংরা ভাবে, প্রকাশ্যে কাজ করেছে, তাদের জন্যে এই মিটিং হবে একটা অশনি সংকেত ।
খুব গুরুত্বপূর্ণ ছিল প্রধান মন্ত্রীর শব্দের ব্যবহার।
 
তারেক রহমান "জুলাই ঐক্যের " কথা বলেছেন ---- একাত্তর , পঁচাত্তর , নব্বই কিংবা বাহান্নর ঐক্য না।
সুতরাং মেসেজ ইজ ক্লিয়ার।
 
তাই বলে ঐক্য মানে সবাই একই ধারার রাজনীতি করবে তাও না। বিএনপি, এনসিপি , জামাত নিজের নিজের রাজনীতি করবে ।
 
রাজনীতি একটা কন্টেস্টেড এরিয়া , এখানে প্রতিযোগিতা থাকবে , সবাই প্রতিপক্ষকে হারাতে চাইবে।
 
কিন্তু খেয়াল করতে হবে, কারা আওয়ামী লীগের শব্দ , আওয়ামী লীগের বয়ান ব্যবহার করে আঘাত করেছে।
 
কারা সফ্ট আওয়ামী খুঁজে বেরিয়েছে। দেশের মিডিয়া , সাংস্কৃতিক জগৎ সফ্ট আওয়ামী করণের কাজ কারা করেছে ।
 
কারা বিএনপিকে তার ট্রাডিশনাল আইডিওলজি থেকে আলাদা করে ফেলে , অজানা , অচেনা এক চোরা গলিতে নিয়ে ঢুকিয়েছে।
 
কাদের জন্যে শিক্ষিত , কোয়ালিফাইড জনগোষ্ঠী এবং তরুণদের একটা বড় অংশ যারা বিএনপিকে ভোট পর্যন্ত দিয়েছে , কেন তারা বিএনপি থেকে দূরে সরে গেছে শুধু মাত্র কিছু ব্যক্তির কথা বার্তার নোংরামির কারণে ।
জুলাই হয়েছে বিশেষ কিছু সেন্টিমেন্টের সমাহারে ।
 
মর্মান্তিক ভাবে সত্য হচ্ছে সেই সেন্টিমেন্ট গুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়ে গিয়েছিল ফ্যাশনেবল কারো কারো মধ্যে।
 
একদল উজবুক গত ৯ মাস ধরে বলে বেরিয়েছে জুলাই নাকি ছিল "ডান পন্থীদের"
রাজনীতি হচ্ছে নিজের গল্প বা বয়ান নিজে বলতে পারার খেলা।
 
আওয়ামী বিরোধী বয়ানের যেই শক্তি জুলাইয়ে ছিল , সেটাকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছিল কিছু গুপ্ত আওয়ামী , ধর্ম বিদ্বেষী নিউ কামার।
যাদের একজন তো উপদেষ্টাও হয়ে বসেছে।
 
এদের সবার জন্যে সমবেদনা ।