Image description

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গার্মেন্টস কর্মী নুপুরের মৃত্যুর যে খবর প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানিয়েছে, তিনি মারা যাননি; বরং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টায় ভুক্তভোগী নুপুরের পরিবার এ তথ্য নিশ্চিত করেছে। চিকিৎসকদের বরাত দিয়ে নুপুরের পরিবার জানিয়েছে, নুপুর চিকিৎসাধীন রয়েছেন এবং শঙ্কামুক্ত।

উল্লেখ্য, আজ দুপুরে ভুক্তভোগী নুপুরকে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

যাচাই না করে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দেওয়ার জন্য ডিএমপির পক্ষ থেকে জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, যেকোনো তথ্য শেয়ার করার আগে নির্ভরযোগ্য সূত্র থেকে তার সত্যতা যাচাই করতে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।