জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক বসেছে। বুধবার দুপুর আড়াইটার দিকে সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির সংসদীয় দলের সব সদস্য উপস্থিত রয়েছেন।
অধিবেশনের সমাপনী দিনে সংসদের কার্যক্রম পরিচালনার কৌশল এবং সার্বিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।