Image description

মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে মশাল, ককটেল ও লাঠিসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনে ৫০ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি। গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, নাশকতা ঠেকাতে ডিএমপি থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ একসঙ্গে কাজ করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।