মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার পরও প্রত্যাশিত হারে ডিম ছাড়েনি ইলিশ । মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রাথমিক পর্যবেক্ষণে এবার মা ইলিশের ডিম ছাড়ার হার পাওয়া গেছে প্রায় ৪০ শতাংশ , যা গত তিন বছরের তুলনায় ১০ থেকে ১২ শতাংশ কম । নিষেধাজ্ঞার মধ্যেও নির্বিচারে ইলিশ শিকার , নজরদারির ঘাটতি ও সমন্বয়হীনতাকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা । এমন পরিস্থিতিতে ইলিশের প্রজনন সাফল্য নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ । মৎস্যজীবী ও ব্যবসায়ীদের আশঙ্কা , এর প্রভাব পড়তে পারে আগামী মৌসুমের উৎপাদন ও ইলিশের বাজারে । প্রশ্ন উঠেছে ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যক্রম নিয়েও । বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুরের প্রধান বৈজ্ঞানিক
» এ বছর ইলিশের ডিম ছাড়ার হার প্রায় ৪০ % । » ২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যেও মা ইলিশ শিকার হয়েছে । » নদীতে নজরদারি ও সমন্বয়ের ঘাটতি ছিল । » আগামী মৌসুমে ইলিশের উৎপাদন কমার আশঙ্কা ।
কর্মকর্তা তায়েফা আহমেদ আজকের পত্রিকাকে বলেন , তিনি নিজে চার - পাঁচ দিন নদীতে নেমেছেন । তাঁর টিম ২ নভেম্বর পর্যন্ত চাঁদপুর , ভোলার ইলিশা , মনপুরা , হাতিয়ায় মা ইলিশ নিয়ে পর্যবেক্ষণ করেছে । তাঁদের প্রাথমিক গবেষণামতে , মা ইলিশের
এবার ডিম ছাড়ার প্রবণতা কোথাও ৩০ শতাংশ , কোথাও ৩৫ , আবার কোথাও সর্বোচ্চ ৪০ শতাংশ পাওয়া গেছে । তাঁরা দেখেছেন , জাল ফেলে ধরা পাঁচটি ইলিশের মধ্যে তিনটিতে ডিম পাওয়া গেছে । নিষেধাজ্ঞার প্রথম দিন ৮ অক্টোবর বৈরী আবহাওয়ায়ও চাঁদপুর সদরে জাল ফেলতে গিয়ে দেখেছেন দুটি ইলিশের একটি মেল , আরেকটি ফিমেল । ধরা পড়া মা ইলিশ বিবেচনায় নিয়ে তাঁরা ধারণা করেন যে কত শতাংশ ডিম ছেড়েছে । সে অনুযায়ী , এবার প্রায় ৪০ শতাংশ মা ইলিশ ডিম ছাড়তে পারে । যদিও গত বছর ২২ দিনের ইলিশ সংরক্ষণ অভিযানের সময় সারা দেশে মা ইলিশের প্রজনন সফলতার ( ডিম ছাড়ার ) হার ছিল ৪৯ দশমিক ২৭ শতাংশ । আগের বছর ইলিশের ডিম ছাড়ার সক্ষমতা ছিল ৫২ শতাংশ এবং ২০২৩
তখনো ডিম ছিল । নিষেধাজ্ঞা শেষে পোর্ট রোডসহ দক্ষিণাঞ্চলের বৃহৎ মৎস্য মোকাম ভোলার চরফ্যাশনের সামরাজ ঘাট , পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ও আলীপুর ঘাটে বোট ভরে শত শত মণ পচা ইলিশ আসে । নিষেধাজ্ঞার সময় এভাবে ইলিশ ধরায় পচা মাছের ভিডিও ভাইরাল হয় । ওই ঘটনায় বরিশাল মৎস্য অধিদপ্তর তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে । তদন্ত কমিটির প্রধান মৎস্য অধিদপ্তরের বরিশালের সিনিয়র সহকারী পরিচালক মো . আনিসুজ্জামান বলেন , ‘ তদন্তে ওই সব ঘাটে পচা ইলিশ ল্যান্ডিংয়ের প্রমাণ মিলেছে । নিষেধাজ্ঞার সময় এভাবে নির্বিচারে মা ইলিশ নিধন করায় নদ - নদীতে কম ডিম ছেড়েছে মাছ । ' মৎস্য ব্যবসায়ী এবং জেলেরা
আশঙ্কা করছেন , এর প্রভাব আগামী মৌসুমে পড়তে পারে । পোর্ট রোড ইলিশ মোকামের আড়তদার নাসির উদ্দিন বলেন , “ নিষেধাজ্ঞা শেষে ইলিশের উৎপাদন খুব বেশি বাড়েনি । এখনো ডিম আছে মাছে । এবার যেভাবে মাছ কম , তেমনটা চলতে থাকলে ব্যবসায় ধস নামতে পারে । ” হিজলা , মেহেন্দীগঞ্জ এবং চন্দ্রমোহনের কালাবদর নদীর জেলেরাও একই ধরনের আশঙ্কা করছেন । মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় পরিচালক কামরুল হাসান বলেন , “ আসলে জলবায়ু পরিবর্তন কিংবা আবহাওয়ার কারণে ডিম ছাড়ার প্রবণতা হ্রাস পেয়েছে । নিষেধাজ্ঞার সময় নির্ধারণ ক্ষেত্রে অনেকাংশে নির্ভর করে ।