Image description

২০০৭ সালের ১৫ নভেম্বর , সিডরের সেই ভয়াল রাতের ক্ষত ১৯ বছরেও শুকায়নি উপকূলে । স্বজন হারানোর বেদনা আর সর্বস্ব হারানোর স্মৃতি বুকে

বাঁধের ব্লক বিলীন হচ্ছে বলেশ্বর নদে । সম্প্রতি শরণখোলার ফাসিয়াতলা এলাকায় ।

নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখলেও নিরাপত্তা নিশ্চিত হয়নি বরগুনা ও বাগেরহাটের উপকূলবাসীর । বরগুনায় এখনো ৭২ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ , আর বাগেরহাটে শত শত কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধেও দেখা দিয়েছে ফাটল ও ভাঙন । কোথাও ধসে

পড়ছে কংক্রিটের ব্লক । ফলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের শঙ্কা কাটেনি উপকূলবাসীর । প্রতি দুর্যোগ মৌসুমে নতুন করে জাগে প্রাণ ও বসতভিটা হারানোর আতঙ্ক । নির্মিত হয়নি স্থায়ী ও টেকসই বেড়িবাঁ সিডরের ধ্বংসযজ্ঞের ১৯ বছর পেরিয়ে

ছবি : আজকের পত্রিকা গেলেও বরগুনার নদী ও সাগরতীরবর্তী এলাকায় নির্মিত হয়নি প্রত্যাশিত স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ । সিডর - পরবর্তী সময়ে উপকূলবাসীর প্রধান দাবি ছিল উঁচু ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ । কিন্তু দীর্ঘ সময়েও সেই দাবি পূরণ হয়নি ।

বরং বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে প্রতিনিয়ত লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি । বরগুনা পানি উন্নয়ন বোর্ডের ( পাউবো ) তথ্য অনুযায়ী , জেলার ২২ টি পোল্ডারের অধীনে মোট ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে । এর মধ্যে অন্তত ৭২ কিলোমিটার বাঁধ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ । সদরে ২৬ , পাথরঘাটায় ১৮ , বেতাগীতে ১১ , বামনায় ৭ , আমতলীতে ৫ এবং তালতলীতে ৩ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে । জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে , ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বরগুনা জেলায় ১ হাজার ৩৪৫ জনের মৃত্যু হয় । নিখোঁজ হন ১৫৬ জন । ঝড়ের কবলে মারা পড়ে ৩০ হাজার ৪৯৯ টি গবাদিপশু এবং ৬ লাখ ৫৮ হাজার ২৫৯ টি হাঁস - মুরগি । জেলার ২ লাখ ১৩ হাজার ৪৬১ টি পরিবারের সবাই কমবেশি ক্ষয়ক্ষতির শিকার হয় । এর মধ্যে গৃহহীন হয়ে পড়ে ৭৭ হাজার ৭৫৪ টি পরিবার । সিডরের ভয়াবহতা সবচেয়ে বেশি আঘাত হানে বরগুনা সদর উপজেলার নলটোনা গ্রামে । প্রায় ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে মুহুর্তেই তলিয়ে যায় পুরো গ্রাম । কিছু বুঝে ওঠার আগেই জলোচ্ছ্বাসের পানিতে ভেসে যায় গ্রামের অনেক মানুষ । শুধু এই গ্রাম থেকেই অর্ধশতাধিক মানুষের মরদেহ উদ্ধার করা হয় । সদর উপজেলার নিশানবাড়ীয়া গ্রামের আসলাম খান ২০০৭ সালের ১৫ নভেম্বরের সেই ভয়াল রাতের স্মৃতি মনে করে এখনো শিউরে ওঠেন । সিডরের আঘাতে প্রাণে বেঁচে গেলেও হারিয়েছেন স্ত্রী ও সন্তানকে । তিনি বলেন , “ ১৯ বছর ধরে টেকসই বেড়িবাঁধের স্বপ্ন দেখে যাচ্ছি , কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি । আমাদের কষ্টের কথা কেউ শুনতে চায় না । ’ উপকূলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত টেকসই বেড়িবাঁধ

নির্মাণের দাবি জানিয়েছেন পরিবেশকর্মীরা । বরগুনার পরিবেশকর্মী আরিফ রহমান বলেন , ' প্রতিনিয়ত দুর্যোগের আতঙ্কে থাকা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পানি উন্নয়ন বোর্ডের এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন । ' পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান প্রধান বলেন , প্রতি কিলোমিটার বেড়িবাঁধ স্থায়ীভাবে কংক্রিট ব্লক দিয়ে সুরক্ষা দিতে প্রায় ৯০ কোটি টাকা ব্যয় হবে । বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হওয়ায় বরাদ্দের সংকটে কাজ এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে । এখনো আঁতকে ওঠে উপকূলবাসী সিডরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাগেরহাটের শরণখোলা উপজেলা । এই উপজেলার শুধু সাউথখালী ইউনিয়নে মারা যায় ৮০০ - এর বেশি মানুষ । আহত হয় কয়েক হাজার মানুষ । ফসলি জমি , বসতভিটাসহ সম্পদ ও স্বজন হারায় অনেক মানুষ । ভয়ংকর সেই দিনের কথা মনে উঠলে আজও আঁতকে ওঠে উপকূলের মানুষ । অজান্তেই চোখের কোণে পানি জমে স্বজন হারানো মানুষের । সরকারি হিসাবে ২০০৭ সালের ১৫ নভেম্বরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের তীব্র বাতাস ও জলোচ্ছ্বাসে উপকূলীয় জেলা বাগেরহাটে ৯০৮ জনের প্রাণহানি ঘটে । ঘূর্ণিঝড়ে দেড় লক্ষাধিক বাড়িঘর , গাছপালা ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয় । শরণখোলা উপজেলার বগী গ্রামের বাসিন্দা নাসিমা বেগম বলেন , ‘ প্রচণ্ড ঝড় , বাতাস ও জলোচ্ছ্বাসে আমাদের সব হারিয়ে যায় । শুধু আমাদের পরিবারেরই মা , বাবা , ছেলেসহ ১৩ জনের মৃত্যু হয় । সিডরে ৮ দিন পর ছেলের দাফন সম্পন্ন করেন তাঁরা । ” তবে ১৯ বছর পরও সিডরের ক্ষত এখনো স্পষ্ট উপকূলজুড়ে । সিডরের পর স্বজন হারানোর বেদনা ও আর্থিক

ক্ষতি ভুলে শরণখোলা- মোরেলগঞ্জবাসীর একমাত্র দাবি ছিল টেকসই বেড়িবাঁধ । স্থানীয়দের দাবির প্রতিফলন হিসেবে বিশ্বব্যাংকের অর্থায়নে সাড়ে তিন শ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জ থেকে শরণখোলা উপজেলার বগী - গাবতলা পর্যন্ত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয় । কিন্তু নির্মাণ শেষের তিন বছর যেতে না যেতেই বাঁধের শরণখোলা অংশের বগী , গাবতলা , সাউথখালী , মোরেলগঞ্জের আমতলা , ফাসিয়াতলাসহ একাধিক স্থানে ফাটল , বাঁধের ব্লক ধসে বিলীন হচ্ছে বলেশ্বর নদীতে । ভাঙন - আতঙ্ক ও জমিঘর হারানোর ভয় স্থানীয়দের । তাঁদের অভিযোগ , বাঁধ নির্মাণের সময় মাটির বদলে বালু দেওয়ায় ঝুঁকিতে পড়েছেন তাঁরা । হস্তান্তরের আগেই এমন অবস্থা হওয়ায় চিন্তিত এলাকাবাসী । টেকসই বেড়িবাঁধে ঝুঁকির মধ্যে রয়েছে অন্তত ১৫ কিলোমিটার বেড়িবাঁধ । ঝুঁকিপূর্ণ এলাকা সংস্কার করে ভিটেমাটি রক্ষার ব্যবস্থা করার দাবি স্থানীয়দের । স্থানীয় রিয়াদুল ইসলাম বলেন , আসলে সবকিছু হারিয়ে আমরা একটা টেকসই বেড়িবাঁধ চেয়েছিলাম । কিন্তু বাঁধের কাজ সম্পন্ন হওয়ার পর থেকেই বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন ও বড় বড় গর্ত । এটা মূলত বাঁধের মধ্যে বালু দেওয়ার কারণে হয়েছে । পাউবোর নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন , ‘ যখন বাঁধ নির্মাণ হয় , তখন নদী ও বাঁধের মাঝে অন্তত ২০০ থেকে ৫০০ মিটার সেটব্যাক ( চর বা উঁচু স্থান ছিল ) ছিল । কিন্তু বলেশ্বরের ভাঙনে আসলে নদী এখন একদম বাঁধের কাছে চলে আসছে । তবে বলেশ্বরের ভাঙন স্থায়ীভাবে বন্ধ করার উপায় খুঁজতে একটি ফিজিবিলিটি স্টাডি ( সম্ভাব্যতা যাচাই ) করা হয়েছে । এই রিপোর্ট পেলে নদীশাসন ও ভাঙনরোধে নতুন প্রস্তাবনা দেওয়া হবে । সেটি বাস্তবায়ন হলে নদীভাঙন ও বাঁধ রক্ষার স্থায়ী সমাধান হবে । '