মোবাইল ফোন দিয়ে লাইভ করছেন চীনা নাগরিকরা। উত্তরার বিভিন্ন সেক্টর ঘুরলে এই দৃশ্য নিত্যদিনের। ভিডিও করতে করতে অনর্গল কথা বলতে থাকেন তারা। কিন্তু কী যে বলেন, তা বোঝার উপায় নেই।
দিনের পর দিন কী এমন লাইভ করছেন তারা। কৌতূহল নিয়ে সেই ভ্লগারদের পিছু নেয় স্টার নিউজ। কয়েকজনের গতিবিধি দেখে নিশ্চিত হওয়া যায়, চীনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাইভে দেখানো হচ্ছে, ঢাকার নিম্ন আয়ের মানুষরা যে নোংরা পরিবেশে এবং ভাঙা ঘরবাড়িতে জীবনযাপন করেন, সেটা। ভিডিও করতে দেওয়ার জন্য তারা টাকাও সাধেন শিশু-কিশোর ও বৃদ্ধদের।
শিশু-কিশোরদের টাকা দেওয়ার অভিযোগ তুলে স্থানীয়রা বলেন, ‘তারা ছোট ছোট শিশুদের ১০ বা ২০ টাকা দেওয়ার লোভ দেখাবেন। শিশুরা সেই টাকা নিতে গেলে ধীরে ধীরে তাদের ঘরের দরজার সামনে নিয়ে যাওয়া হয়।’
চীনা ভ্লগারদের পিছু ছেড়ে আমরা তাদের সামনাসামনি হই। এ সময় স্টার নিউজের ক্যামেরা দেখে ক্ষুব্ধ তারা।
তবে একজন কথা বলতে রাজি হন। ট্রান্সলেটরের মাধ্যমে জানান, কেন তারা ঢাকায় লাইভ করতে আসেন।
চীনা ওই ভ্লগার বলেন, ‘চীন ও বাংলাদেশ বন্ধু দেশ। আমাদের দেশে গেলে তোমাদের বন্ধু মনে করি। আমি এখানে মানুষের ভিডিও করি এবং শিশুদের টাকা দিই। তবে তুমি আমার ভিডিও করো না।’
ব্যাংকিং সেবা
উত্তরা এলাকায় ঘুরতে ঘুরতে দেখা গেল চীনা নাগরিকদের আরও ভিন্ন কৌশল। বাসায় ঢুকে হাসিমুখে বাসিন্দাদের সঙ্গে মিশতে চাইছেন। কথাবার্তার একপর্যায়ে নিম্ন আয়ের মানুষের রান্নাবান্না ও খাওয়াদাওয়ার লাইভ করছেন তারা। এ সময় আমরাও সেই দৃশ্য ধারণ করতে গেলে বাধা দেন চীনা নাগরিকরা।
স্থানীয়রা অভিযোগ তুলে আরও বলেন, তাদের আলোচনা তো আমরা কিছুই বুঝি না। ভাষা বুঝি না। ওরা ভালো বলে, না খারাপ বলে। আমরা মেয়ে মানুষ ভিতরে থাকি। হয় ভালো থাকি, একসময় ভালো থাকি না। আপনারা রান্না করবেন। আমরা খালি একটু video করব, আর কিছু না।
স্থানীয়রা অভিযোগ তুলে আরও বলেন, ‘তাদের আলোচনা আমরা কিছুই বুঝতে পারি না। তাদের ভাষাও বুঝি না। তারা আমাদের সম্পর্কে ভালো বলেন, নাকি খারাপ বলেন, তা-ও জানি না। আমরা মেয়েরা ঘরের ভেতরে থাকি। তারা কখনও ভালো ব্যবহার করেন, আবার একসময় ভালো ব্যবহার করেন না। তারা বলেন, “আপনারা রান্না করবেন, আমরা শুধু একটু ভিডিও করব, আর কিছুই করব না।”’
লাইভ ভিডিওর কারণে স্থানীয়রা যে শুধু মুখে বিরক্তি প্রকাশ করছেন, তা নয়। এলাকায় চীনা নাগরিকদের সঙ্গে নিয়মিত ঝগড়া ও মারামারিতেও জড়াচ্ছেন নিম্ন আয়ের মানুষ। এ নিয়ে মাঝে-মধ্যে হিমশিম খেতে হয় থানা-পুলিশকেও।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মুনসুর বলেন, ‘তারা রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করছেন। এ কারণে আমরা তাদের জিজ্ঞাসাবাদের আওতায় এনেছি। বেশ কয়েকজনকে আমরা একাধিকবার জিজ্ঞাসাবাদও করেছি। তাদের সঙ্গে কথা বলার জন্য দোভাষীও এনেছিলাম। তারা শখের বশে ভিডিও করছেন, নাকি অন্য কোনো কারণে ভিডিও করছেন, তা স্পষ্ট করে বলছেন না।’
তবে, ভিডিও করতে চাওয়া সরাসরি কোনো ফৌজদারি অপরাধ না হওয়ায় ভিনদেশি নাগরিকদের বিরুদ্ধে আইন প্রয়োগ সম্ভব নয় বলে জানায় পুলিশ।