Image description

গত ১০ নভেম্বর তুরস্কের আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক, সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হয়। তুরস্কের প্রেসিডেন্ট এর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠককে ঘিরে উচ্ছসিত দেখা গেছে সাধারণ জনগণকেও। বিশেষ করে বিএনপিপন্থী সমর্থকরা এই দ্বিপাক্ষিক বৈঠকের বিভিন্ন ছবি-ভিডিও শেয়ার করে উদযাপন করছেন।

উদযাপনের পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।

তবে এরই মধ্যে আলোচনায় এসেছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে বিএনপিপন্থীদের তুরস্কের বিষয়ে করা নানান নেতিবাচক মন্তব্য। এর মধ্যে দলটির সমর্থকদের সর্বাধিক আলোচিত দাবিটি ছিলো- “তারেক রহমানকে হত্যার পরিকল্পনা করছে জামায়াত এবং তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT”।

নির্বাচনের আগে তুরস্ক নিয়ে বিএনপিপন্থীদের মন্তব্য

বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক Md Ashikur Rahaman ২০২৫ সালের ২ ডিসেম্বর এক পোস্টে লিখেছেন, “ভারতীয় গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে ভারতীয় সংবাদপত্রে একাধিক বার বলা হয়েছে MIT (তুরস্কের গোয়েন্দা সংস্থা) বাংলাদেশে তৎপর আছে। তুরস্কের ক্ষমতাসীন দল বিশেষ করে জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি (AKP) সঙ্গে যুক্ত কিছু সংগঠন জামায়াতে ইসলামী সহ কয়েকটি ইসলামিক দলকে আর্থিক এবং লজিস্টিক সাপোর্ট দিচ্ছে।” “জামায়াতকে ক্ষমতায় আনার জন্য সুক্ষ্ম ভাবে সহযোগিতা করা, বিরোধী দলকে চাপে ফেলা, ওদের হুমকি মনে হলে যে কেউকে সরিয়ে দেওয়া। সেটা জনাব তারেক রহমানও হতে পারে।”

সেই আশিকুর রহমানই আবার ১১ নভেম্বর তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, “অটোমান সম্রাট এবং বাংলাদেশর সুলতান এক ফ্রেমে”।

১০ নভেম্বর দেওয়া পোস্টে আশিকুর রহমান লিখেছেন, “ক্লোজ ডোর মিটিং? এক ফ্রেমে মুসলিম বিশ্বের আস্থাভাজন”।

Murshid Shalin নামে এক বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট ২০২৫ সালের ২ ডিসেম্বর লিখেছেন, “ভারতের সমর্থন নিয়া আওয়ামী লীগ যা করতে পারে নাই পাকিস্তান এবং তুরস্কের মদদে জামাত কি তা করে সফল হতে পারবে? চেষ্টা করে দেখতে পারে। তবে লীগের পরিনতির কথা মাথায় রাখলে ভালো হয়।”

শেরপুর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা ২০১৫ সালের ৩ ডিসেম্বর এক পোস্টে লিখেছেন, “ভারতীয় গোয়েন্দা সংস্থা “র” এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার সহায়তায় দেশ ধ্বংসের পরিকল্পনা করছে বাংলাদেশ কিছু রাজনৈতিক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে হত্যার গোপন পরিকল্পনা করেছেন কিছু স'ন্ত্রা'সী সংগঠন, তবে এসব ষড়যন্ত্র কে রুখে দিয়ে দেশ ও জাতির কল্যাণে তিনি ফিরছেন বাংলাদেশে”

২০২৫ সালের ২ ডিসেম্বর বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট Ahmed Aurittro পোস্টে লিখেছেন, “জামায়াতে কতজন প্রার্থী তুরস্ক ফেরত খোঁজ নেন। গত ১৫ মাসে জামায়াতের কতজন নেতা তুরস্কে আসা যাওয়া করেছে? মাহমুদুর রহমান লাস্ট কয়েকবছর তুরস্কে কী করছিলেন? বাংলাদেশে তুর্কী প্রেমি কারা? চেহারাগুলো মেলান। তাইলে অনেক সত্যের কাছাকাছি যেতে পারবেন…”

একই ব্যক্তি আবার ১১ নভেম্বর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রীর এমিনে এরদোয়ান এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের একটি ছবি সম্বলিত পোস্ট শেয়ার করেছেন।

Ziaur Rahman নামে এক বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট ২০২৫ সালের ২ ডিসেম্বর লিখেছেন, “Tarique Rahman কে হ*ত্যার পরিকল্পনা করা জামাত এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার খবর আসার পর, হটাৎ করেই দেশনেত্রী Begum Khaleda Zia এর সুস্থতা কামনা করে ঢাকাস্থ #তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বিবৃতি দিয়েছে Something in wrong ”

পরদিন আরেকটি পোস্টে জিয়াউর রহমান লেখেন, “Tarique Rahman এর জন্য বড় হু*মকি তুরস্কের এজেন্সি এবং এটিকে সরাসরি বাংলাদেশে সহযোগিতা করতেছে জামাত - শিবির Md Abu Shadik এর তুরস্ক ভ্রমন ও ষড়য_ন্ত্রের একটি পার্ট।”

প্রোপাগাণ্ডা উস্কে দেয় আওয়ামীপন্থীরা

আওয়ামীপন্থী অ্যাক্টিভিস্ট Mohammed Allauddin Melon এক পোস্টে লিখেছেন, “শুধু এইটুকুই বলি তারেক রহমানের লাইফ থ্রেট তুরস্ক থেকেই আসছে, জামাত তুরস্কের গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে এনি হাও তারেককে এলিমেনেট করে দিবে, যদি তারেক বাংলাদেশে প্রবেশ করে…”

Supporters of Bangladesh Awami League নামে একটি ফেসবুক গ্রুপ থেকে ২০২৫ সালের ৯ ডিসেম্বর দেওয়া পোস্টে লেখা হয়, “সুত্র নিশ্চিত করেছে যে, তুরস্কের গোয়েন্দা সংস্থা তারেক রহমানকে হত্যার পরিকল্পনা করছে। তাদের লক্ষ্য বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করা, এবং সেই লক্ষ্য অর্জনের জন্য আট দলীয় ইসলামীক ফ্রন্টকে ক্ষমতায় বসাতে তুরস্ক, পাকিস্তান, চীন ও পশ্চিমা দেশগুলো যৌথভাবে জোর তদবীর চালাচ্ছে।”

আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য Farid Ahmed Emon ২০২৫ সালের ২ ডিসেম্বর দেওয়া এক পোস্টে লেখেন, “সারাজীবন বিএনপি বাংলাদেশকে ভারতের গোয়েন্দা সংস্থা 'র' ভয় দেখিয়েছে। এখন জামাত বিএনপিকে তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT ভয় দেখাচ্ছে।”

প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের পর আলোচনায় বিএনপিপন্থীদের নির্বাচন পূর্ববর্তী অবস্থান

আপ বাংলাদেশের সদস্য সচিব মোহাম্মদ হিযবুল্লাহ গত ২৩ সেপ্টেম্বর দেওয়া এক পোস্টে লিখেছেন, “তারেক রহমানকে হত্যা করার জন্য তুরস্কের গোয়েন্দা সংস্থা ঘুরে বেড়িয়েছিলো ঢাকার অলগলিতে। ফেসবুকে সেই তথ্য সয়লাব করে দিয়ে সেইবার তারেক রহমানকে প্রাণে বাঁচিয়েছিলেন জাতীয়তাবাদী সাইবার যোদ্ধারা। নিজের হত্যাচেষ্টাকারীদের ক্ষমা করে দিয়ে তারেক রহমান গতকাল নিউইয়র্কে এরদোয়ানের সাথে দেখা করতে সম্মতি দিলেন।”

মোজাম্মেল হোসেন ত্বোহা নামে একজন গত ৫ জুন লিখেছেন, “গত বছর ডিসেম্বর মাসে বিএনপি অ্যাক্টিভিস্টরা মনের মাধুরী মিশিয়ে লেখা একটা ফিকশন থ্রিলার ভাইরাল করেছিল যে, দুই মহাদেশে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা এশিয়ার একটা গোয়েন্দা সংস্থা (অর্থাৎ তুরস্কের এমআইটি) নাকি তারেক রহমানকে হত্যার পরিকল্পনা করছে। সে সময় আমরা যারা ঐ ফিকশন থ্রিলারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম, বিএনপি অ্যাক্টিভিস্টরা আমাদেরকেও তুরস্কের দালাল বানিয়ে দিয়েছিল। তো হে ছাপড়িকূল, এখন যে সেই এমআইটির সাবেক গোয়েন্দা প্রধান হাকান ফিদান নিজেই বাংলাদেশে এসে উপস্থিত, লিডারের সাথেও যে সে দেখা করবে, তো তোমাদের কি একটুও বুক কাঁপছে না যে, দেখা করার ফাঁকে সে যদি লিডারের কফিতে পয়জন মিশিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে?”

MD Sirajul Islam Shoaib নামে একজন ২০২৫ সালের ২ ডিসেম্বর লিখেছেন, “বিএনপির এক্টিভিস্টরা গায়েবি ও আওয়ামীদের সোর্সে সমানতালে প্রচার করতেছে সে জামাতের পরিকল্পনায় তুরস্কের গোয়েন্দা সংস্থা (MIT) তারেক রহমানকে মারার প্ল্যান করতেছে! এরা আসলে খায় কি??? বাংলাদেশ ভারত-পাকিস্তান-তুরস্ক-চীনের সাথে মিলে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে এতে মাথাব্যথা কাদের আসলে?”

এমন আরও পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।