Image description

জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ‘আল্লাহর ওলি’ আখ্যা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর বোন হেনা পশারী। তবে তার ভাই কেন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছিলেন, সে বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন তিনি।রোববার (২৫ অক্টোবর) পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে মানিক পশারীর বাড়িতে সাংবাদিকরা হেনা পশারীর সঙ্গে কথা বলেন।এসময় ভাইয়ের সাক্ষ্য দেওয়ার প্রসঙ্গ উঠলে তিনি জানান, ঘটনার সময় তিনি খুলনায় শ্বশুরবাড়িতে ছিলেন। পরে এ বিষয়ে ভাইয়ের সঙ্গে তাদের কোনো যোগাযোগ হয়নি।

এমনকি বিষয়টি নিয়ে ভাইয়ের কাছে কিছু জানতেও চাননি তারা।৫ আগস্টের পর তাদের বাড়িঘরে অগ্নিসংযোগের সময় তারা কোথায় ছিলেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হেনা পশারী বলেন, ‘আমরা আশপাশেই ছিলাম’।‘আমরা সবাই আওয়ামী লীগ’সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে মানিক পশারী‌র আরেক বোন হাসিনা বেগমের সঙ্গে কথা হয় জাগো নিউজের। তাদের পরিবারে কতজন মুক্তিযোদ্ধা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সবাই আওয়ামী লীগ, সবাই মুক্তিযোদ্ধা। আমাগো ঘোড়াঘাট সব আওয়ামী লীগ’।মানিক পশারী‌ টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দিয়েছেন— এমন অভিযোগের বিষয়ে তিনি হাসিনা বেগম বলেন, ‌‘হয়, আমার ভাইরে ছালা ছালা টাহা দেছে একছের। টাহার‌ ব‌ইন্যা হইয়া গেছে।’