Image description

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে থাকছেন না টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। তাকে ঢাকায় রাখার সিদ্ধান্ত হয়েছে। সরকারপ্রধানের সফরের ঠিক আগে রাষ্ট্রদূতকে সেখান থেকে সরানোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য ক‌রে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ কে সামনে রেখে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থাদের উদ্যোগে প্রস্তুতকৃত জাতীয় অবস্থানপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও জাতীয় সংলাপ অনুষ্ঠান শে‌ষে সাংবা‌দি‌কের কা‌ছে এ অ‌ভিমত ব্যক্ত ক‌রেন তি‌নি।

শামা ওবায়েদ বলেন, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ প্রক্রিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়।  কখন কোন রাষ্ট্রদূতকে ডেকে পাঠাবে সেটা মন্ত্রণালয়ের একান্তই নিজস্ব সিদ্ধান্ত। এটা কোনও জাতীয় বা আন্তর্জাতিক বিষয় না। এটা একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর। 

 

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানে সরকারি সফর করবেন তারেক রহমান। জাপান সফর নতুন বিনিয়োগ তৈরি করবে বলে প্রত‌্যাশা ক‌রেন প্রতিমন্ত্রী।