Image description
বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপের সৃষ্ট হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৪ অক্টোবর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা আবহাওয়ার সতর্কবার্তা এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, পূর্বমধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট এই লঘুচাপ আজ সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
 
এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।