Image description

হামে মৃত্যু কমছে না। সর্বশেষ ২৪ ঘণ্টায়, অর্থাৎ গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত হাম ও উপসর্গে সাতজন মারা গেছে । এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ৭৩ জন। আর নিশ্চিত হামে মৃত্যু ১০৪ জনের।

সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৭৭ জন। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে এক হাজার ১৩২৭ জনের শরীরে।

আজ বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক জাহার ১৯৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লক্ষ আট হাজার ৫৭০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৮ জন, গত ১৫ মার্চ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২২ হাজার ৮৪০ জন।

গত ১৫ মার্চ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৮৫ হাজার ৩৯০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ৭৩ জনের মৃত্যু হয়েছে।গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।

শীর্ষনিউজ