Image description

চট্টগ্রামের মিরসরাইয়ে হত্যাচেষ্টার মামলায় আদালতে জামিন নিতে এসে সম্প্রতি জামায়াতের যুব বিভাগ থেকে বহিষ্কৃত সাইদুল ইসলামকে (৩৮) কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৩-এর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহতাসিন বিল্লাহ জামিনের আবেদন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ মিরসরাই পৌরসভার নাজিরপাড়া এলাকায় ছাবিদ আলী মিস্ত্রি বাড়ির সুফিয়া খাতুন নিজ বসতঘরে ক্যামেরা লাগানোর সময় বাধা দেন সাইদুল। পরে অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে ও শ্লীলতাহানি করেন তিনি। এ ঘটনায় সাইদুলসহ অজ্ঞাত ৮ জনকে আসামি করে মিরসরাই থানায় (মামলা নং-১১) দায়ের করেন ভুক্তভোগী সুফিয়া খাতুন। ঘটনার দিন স্থানীয় গণমাধ্যম কর্মী ঘটনাস্থলে গেলে তাদেরও ভয়ভীতি প্রদর্শন করেন সাইদুলসহ বেশ কয়েকজন।

 
 

মিরসরাই থানার (উপ-পরিদর্শক) মামলার তদন্ত কর্মকর্তা আজিজুল হক লিটন বলেন, হত্যাচেষ্টার মামলায় ঘটনার সঙ্গে সাঈদুলসহ আরও কয়েকজন জড়িত রয়েছে। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে আদালতে পাঠানো হয়েছে।

 
 

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সায়েম হোসেন বলেন, হত্যাচেষ্টা মামলায় এজাহারনামীয় ৪ আসামি আদালতে জামিনে এলে বিচারক ৩ জনকে দিলেও ১ নম্বর আসামি সাইদুলকে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।