Image description

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় পোস্ট করেছেন।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই পোস্ট দেন তিনি।

ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, ‘চোরের মন পুলিশ-পুলিশ। সাধু সাবধান।’

 
 
 

রহস্যময় এই পোস্টের পেছনে ঠিক কী কারণ রয়েছে কিংবা কার বা কাদের উদ্দেশে এ বার্তা দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি জামায়াত আমির। ফলে রাজনৈতিক অঙ্গনসহ নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে নানা কৌতূহল ও জল্পনা-কল্পনা।

 
 

পোস্টটি প্রকাশের পরপরই কমেন্ট বক্সে নানা প্রতিক্রিয়া জানাতে শুরু করেন তার অনুসারী ও সাধারণ ব্যবহারকারীরা।