Image description

সম্প্রতি, ‘আওয়ামী লীগ নেতার ৭ বছরের শিশু বাচ্চাকে ধর্ষণ করে হত্যা করেছে বিএনপি’ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়, বরং গত ০১ মার্চ ভারতের বিহারের কাটিহারা জেলার কোলাসি থানার অন্তর্গত সন্দলপুর গ্রামে নয় বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। সে ঘটনার দৃশ্য এটি।

বিস্তারিত

 
 
 

অনুসন্ধানে হাসান শাবাব নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত ০১ মার্চ প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। সেই পোস্টে থাকা ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। পোস্টে বলা হয়েছে, দৃশ্যটি সন্দলপুর গ্রামের।

 
 

 

আওয়ামী লীগ নেতার বাচ্চাকে ধর্ষণের পর হত্যা করেছে বিএনপি দাবিতে ছড়ানো হচ্ছে ভারতের ভিডিও

 

 

 

আওয়ামী লীগ নেতার বাচ্চাকে ধর্ষণের পর হত্যা করেছে বিএনপি দাবিতে ছড়ানো হচ্ছে ভারতের ভিডিও

এই সূত্র ধরে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের ওয়েবসাইটে গত ০২ মার্চ প্রচারিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ভারতের বিহারের কাটিহারা জেলার কোলাসি থানার অন্তর্গত সন্দলপুর গ্রামে নয় বছরের এক শিশু নিখোঁজ হয়। পরেরদিন ভুট্টাক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

 

এছাড়া, অনুসন্ধানে সাম্প্রতিক সময়ে বিএনপি কর্তৃক আওয়ামী লীগ নেতার ৭ বছরের শিশু বাচ্চাকে ধর্ষণ করে হত্যার সপক্ষে কোনো তথ্যই গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

অতএব, ‘আওয়ামী লীগ নেতার ৭ বছরের শিশু বাচ্চাকে ধর্ষণ করে হত্যা করেছে বিএনপি’ দাবিতে প্রচারিত ভিডিওটি ভারতের।