Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। দুই বিভাগে স্থায়ী সহকারী অধ্যাপক ও অস্থায়ী প্রভাষক পদে মোট ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা হয়েছে।

বেতন জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী।

পদের নাম ও বেতন

ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগ

সহকারী অধ্যাপক: ২টি পদ; বেতন ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

প্রভাষক: ২টি পদ; বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।

নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ

সহকারী অধ্যাপক: ২টি পদ; বেতন ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

প্রভাষক: ২টি পদ; বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।

আবেদন পদ্ধতি ও সময়সীমা: আগ্রহী প্রার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। 

আবেদন ফি: ৭৫০ টাকা।

আবেদন শেষ: ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের পদে আবেদন করা যাবে ১২ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের পদে আবেদন করা যাবে ১৮ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট নোট ও অন্যান্য শর্ত প্রযোজ্য হবে। বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিস্তারিত জানতে নিচে দেখুন।