Image description

দেশকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিস্টদের সঙ্গে নতুন কোনো পক্ষের গোপন আঁতাত হচ্ছে কি না, তা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২১ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মতাদর্শের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, জনকল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম আড়াল করতেই নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এসব চক্রান্ত মোকাবিলায় বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না।


তিনি বলেন, গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সম্পৃক্ত করে রাজপথে থাকবে বিএনপি। পাশাপাশি প্রশাসনের ভেতরে থাকা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেও সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দেশের বর্তমান সংকট নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, জ্বালানি তেলসহ বিভিন্ন সংকট থেকে দেশকে বের করে আনতে সরকার আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।বিএনপির এক সাম্প্রতিক যৌথসভায়ও দলটি দেশকে অস্থিতিশীল করার পরিকল্পিত কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে।

শীর্ষনিউজ