Image description

নড়াইলে আইনজীবীর চেম্বারে ব্যাগভর্তি অস্ত্র রেখে আদালতে হাজিরা দিতে এসে হত্যা মামলার ১১ আসামি আটক হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে ।

 

বিজ্ঞাপন

রবিবার সকালে আইনজীবী বি এম মতিয়ার রহমানের চেম্বার থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল আইনজীবী বি এম মতিয়ার রহমানের চেম্বারে তল্লাশি চালায়। তল্লাশিকালে চেম্বারের কোণায় বিভিন্ন ব্যাগ থেকে চাপাতি, রামদাসহ বিভিন্ন প্রকার ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের সংখ্যা মোট ১২টি। এ সময় আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আজিমুর রহমান ও সাধারণ সম্পাদক ইসরাফিল খবির রাজু উপস্থিত ছিলেন।

 

পরে আইনজীবীর সহায়তায় এসব অস্ত্র বহনকারীদের মধ্য থেকে ১১ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে অন্যরা পালিয়ে যান। তবে নিজেদের নিরাপত্তার জন্য তারা এসব অস্ত্র সঙ্গে নিয়ে এসেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার জানান, অস্ত্র বহনের দায়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ এর সঙ্গে জড়িত অন্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।