Image description

আগামী ১২ নভেম্বর শুরু হয়ে সাত ধাপে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন- গত সপ্তাহে নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নেওয়ার পর তাতে সরকারের ভিন্নমত স্পষ্ট হয়ে গিয়েছিল।

এই টানাপড়েনের মধ্যে আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বললেন, নভেম্বরে এই নির্বাচন শুরু করা যাবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাবে না।

এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এই নির্বাচন কমিশনারই গত ১৪ সেপ্টেম্বর সাংবাদিকদের বলেছিলেন, এবার ইউপি নির্বাচন হবে সাত ধাপে, ১২ নভেম্বর হবে শুরু।

 

 

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দায়িত্ব ইসির নয। তবে সরকারের অনুরোধে তারা এই নির্বাচনটি আয়োজন করে দেয়।

ইসি দিন-তারিখ ঠিক করার পর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম বলেছিলেন, এ বিষয়ে তাদের কিছু জানা নেই।

(বিস্তারিত আসছে)