Image description

সম্প্রতি, ‘আসিফ মাহমুদ আমাকে নক করেছিলেন, তখন তিনি উপদেষ্টা ছিলেন, এবং আমাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে চেয়েছিলেন, আমি বিষয়টিকে গুরুত্ব দেইনি’ শিরোনামে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রিন্ট সংস্করণে প্রকাশিত একটি সংবাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দাবি করা হচ্ছে– নিজস্ব প্রতিবেদক উক্ত সংবাদটি করেছেন। সংবাদের বিস্তারিততে লেখা রয়েছে, ‘জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি সম্প্রতি দিয়েছেন এক চাঞ্চল্যকর তথ্য। তিনি জানিয়েছেন, তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে মোবাইলের মাধ্যমে ‘নক’ করেছিলেন। তখন তিনি উপদেষ্টা ছিলেন এবং তাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে চেয়েছিলেন। তবে বিষয়টিকে তিনি গুরুত্ব দেইনি।’

অনুসন্ধানে জানা যায়, পরিমনি প্রকাশ্যে এমন কোনো মন্তব্য করেননি। এমনকি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতেও (ফেসবুকইনস্টাগ্রাম) এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

পরবর্তী সময় অনুসন্ধান করা হয় জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন এমন কোনো সংবাদ প্রকাশ করেছে কি না সে বিষয়ে। অনুসন্ধানে বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইটইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

এরপর, প্রচারিত সংবাদের ছবিটি একাধিক ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি করা হয়েছে।

‘পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ’ - গণমাধ্যমের নামে ভুয়া সংবাদ প্রচার

 

ছবি: এআই ডিটেক্টর রেজাল্ট।

অতএব, বাংলাদেশ প্রতিদিনের প্রিন্ট সংস্করণে চিত্রনায়িকা পরিমনি ও আসিফ মাহমুদকে নিয়ে প্রকাশিত সংবাদের ছবিটি বাস্তব নয়, এআই জেনারেটেড।

কালবেলা