মুন্সীগঞ্জের শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল শেষে ফেরার পথে হাইয়েস গাড়িসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মিছিল শেষে একটি হাইয়েস গাড়িতে করে ফেরার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, মামলার তদন্ত ও গ্রেপ্তারের স্বার্থে আপাতত আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। মুন্সীগঞ্জ সদর এলাকায় ইতিমধ্যে আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীনগর থেকে আটক ১০ জনকেও মুন্সীগঞ্জে পাঠানো হবে। সেখানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।