ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও এস আলমপন্থি চাকরিচ্যুত কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গ্রাহক ফোরামের সেক্রেটারি মোতাসিম বিল্লাহসহ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ক্ষতিপূরণসহ চাকরি ফিরে পাওয়ার দাবিতে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন।
অন্যদিকে, নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠনসহ কয়েকটি দাবিতে পাল্টা কর্মসূচি দেয় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।
এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে গ্রাহক ফোরামের সেক্রেটারি মোতাসিম বিল্লাহসহ কয়েকজন আহত হন।
শীর্ষনিউজ