রাজধানী ঢাকায় পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৫১টি মামলা করা হয়েছে। অভিযানে ৪৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৯১ পিস ইয়াবা ও একটি শটগানসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২২ জন, লালবাগ বিভাগে ২৮ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, মতিঝিল বিভাগে ৫২ জন, তেজগাঁও বিভাগে ৯১ জন, মিরপুর বিভাগে ১৯৩ জন, গুলশান বিভাগে ৪১ জন, উত্তরা বিভাগে ৪২ জন, গোয়েন্দা বিভাগে ১২ জন এবং সিটিটিসি একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে মাদকদ্রব্য ও অন্যান্য আলামতের মধ্যে ৪৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৯১ পিস ইয়াবা, একটি শটগান, একটি প্রাইভেটকার, একজন ভিকটিম, ১৫টি মোবাইল ফোন ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।
মো. আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
শীর্ষনিউজ