আদালতে বিআরটিএ’র পক্ষে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। পরে তিনি সাংবাদিকদের জানান, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন একটা আবেদন দিয়েছিল- তারা স্লিপার বাস সড়কে চালাতে চায়। কিন্তু আদালত বলেছেন মহাসড়কে বিআরটিএ'র অনুমতি ছাড়া কোনো বাস চালানো যাবে না।
আইনজীবী আরও জানালেন, ‘আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বিআরটিএ সম্প্রতি জানিয়েছে স্লিপার বাসের কোনো অনুমতি নেই। আদালত বলেছেন, শুধুমাত্র বিআরটিএ যেসব বাসের চলাচলে পারমিশন দিয়েছে সেগুলো রাস্তায় চলাচল করবে। আর স্লিপার বাস চালানোর তো অনুমতি নেই। হাইকোর্টও অনুমতি দেননি।’