২০২৭ সালে অনুষ্ঠেয় ৬০তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই তারিখ ঘোষণা করা হয়।
বিশ্ব ইজতেমার প্রথম ধাপ হবে ৮ থেকে ১০ জানুয়ারি ও দ্বিতীয় ধাপ হবে ১৫ থেকে ১৭ জানুয়ারি।
বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে প্রতিবছর টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশাল অস্থায়ী ক্যাম্প গড়ে ওঠে। দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসেন। বিদেশ থেকেও বিভিন্ন দেশের মুসল্লিরা এতে অংশ নেন।
ইজতেমা উপলক্ষে ময়দানে মুসল্লিদের থাকা, খাবার, পানি, চিকিৎসা ও নিরাপত্তাসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।